শিরোনাম: ⦿ রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার ⦿ কলার ছড়ায় লুকিয়ে ছিল বিরল সবুজ ফণিমনসা সাপ, অতঃপর ⦿ হামের চিকিৎসায় দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল ⦿ পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ⦿ গরু কোরবানির বিষয়ে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে হিন্দুদের বিক্ষোভ ⦿ আল-আকসা মসজিদে পশু জবাইয়ের চেষ্টা, ১৩ ইহুদি আটক ⦿ প্রকাশ্য বিচার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য রাসূল (সাঃ) এর বিচারব্যবস্থাকে অবমাননার শামিল: জামায়াত ⦿ কক্সবাজারে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে ⦿ রামিসা হত্যা; আসামির পক্ষে মামলা লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী ⦿ বাংলাসহ ৩৫ ভাষায় সরাসরি অনুবাদ হবে এবার হজ্বের খুতবা

কলার ছড়ায় লুকিয়ে ছিল বিরল সবুজ ফণিমনসা সাপ, অতঃপর

শ্রীমঙ্গলের নতুনবাজার এলাকায় একটি কলার দোকান থেকে সবুজ ফণিমনসা (Boiga cyanea) প্রজাতির একটি সাপ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৪ মে) দুপুরে নতুনবাজারের দ্বিতীয় তলায় অনন্ত দেবনাথের কলার দোকানে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, দোকানে রাখা কলার ছড়ির সঙ্গে একটি সাপ দেখতে পেয়ে দোকানের কর্মচারী ও আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আব্দুল করিম মিয়া বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

 

প্রথমে অনেক খোঁজাখুঁজির পরও সাপটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। পরে প্রায় ২০ মিনিট চেষ্টার পর দোকানের একটি সিন্ধুকের নিচ থেকে সাপটি উদ্ধার করা হয়।

 

উদ্ধারকারীরা জানান, সাপটি সবুজ ফণিমনসা প্রজাতির, যা মৃদু বিষধর ও বৃক্ষবাসী সাপ হিসেবে পরিচিত। সাপটি দেখতে অত্যন্ত সুন্দর হলেও মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে।

 

পরে উদ্ধারকৃত সাপটি নিরাপদে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। বন বিভাগ জানিয়েছে, সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

 

Scroll to Top