শিরোনাম: ⦿ মায়ের পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা ⦿ বাবাকে ‘চাপ দিয়ে’ কেনা মোটরসাইকেল কাড়লো ছেলের প্রাণ ⦿ এবার মন্ত্রীকে ‘প্রিয় নবী’ বলে সমালোচনায় ফেনী জেলা পরিষদ প্রশাসক ⦿ একই ইউনিয়ন থেকে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ⦿ ইরানে যুদ্ধে আমাদের যাওয়া উচিত হয়নি: ট্রাম্প ⦿ মোদিকে গুন্ডা বলায় উত্তরপ্রদেশে মুসলিম বৃদ্ধ গ্রেফতার ⦿ ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কুরবানি ⦿ ভারতে ঈদগাহে নামাজের অনুমতি পাওয়া যাচ্ছে না, আতঙ্কে মুসলিমরা ⦿ আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু, কারণ জানতে তদন্তে সিআইডি ⦿ ইসরায়েলের প্রধানমন্ত্রী হাসপাতালে

পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

রাজশাহীতে পুকুরের পানিতে ডুবে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। মৃত কিশোরের নাম মো. আরাফাত (১৩)। সে রাজশাহীর চারঘাট উপজেলার বানেশ্বর কারিগরপাড়া গ্রামের ইমন আলীর ছেলে। কাদিরগঞ্জ এলাকার রওজাতুম সালেহীন হাফেজিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।

 

শনিবার (২৩ মে) দুপুরে নগরের কাদিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরাফাত নিখোঁজ ছিল। খোঁজাখুঁজির একপর্যায়ে মাদরাসা কর্তৃপক্ষের সন্দেহ হয় যে সে গোসল করতে নেমে পুকুরে ডুবে যেতে পারে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরের তলদেশে তল্লাশির পর তাকে খুঁজে পায়।

পরে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য নিয়ে গেছেন। তবে এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Scroll to Top