শিরোনাম: ⦿ মায়ের পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা ⦿ বাবাকে ‘চাপ দিয়ে’ কেনা মোটরসাইকেল কাড়লো ছেলের প্রাণ ⦿ এবার মন্ত্রীকে ‘প্রিয় নবী’ বলে সমালোচনায় ফেনী জেলা পরিষদ প্রশাসক ⦿ একই ইউনিয়ন থেকে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ⦿ ইরানে যুদ্ধে আমাদের যাওয়া উচিত হয়নি: ট্রাম্প ⦿ মোদিকে গুন্ডা বলায় উত্তরপ্রদেশে মুসলিম বৃদ্ধ গ্রেফতার ⦿ ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কুরবানি ⦿ ভারতে ঈদগাহে নামাজের অনুমতি পাওয়া যাচ্ছে না, আতঙ্কে মুসলিমরা ⦿ আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু, কারণ জানতে তদন্তে সিআইডি ⦿ ইসরায়েলের প্রধানমন্ত্রী হাসপাতালে

ভোলায় ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যা

ভোলার চরফ্যাশন উপজেলায় আব্দুর রহিম ভুট্টু (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের কলেরহাট সড়কের মাথায় এ ঘটনা ঘটে। ছেলেকে মারধরের প্রতিবাদ করায় এ হত্যাকাণ্ড বলে জানিয়েছেন স্বজনরা।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার স্থানীয় একদল ‘মাদকসেবী’ আব্দুর রহিম ভুট্টুর ছেলে আমির হোসেনকে মারধর করে। এতে তার হাত-পা ভেঙেছে বলে পরিবারের অভিযোগ। ছেলেকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় আব্দুর রহিম ভুট্টুর সঙ্গে অভিযুক্তদের কথাকাটাকাটি হয়।

 

তারা আরও জানায়, এর জেরে রাত ১০টার দিকে কলেরহাট সড়কের মাথায় আব্দুর রহিমকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মাদকসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Scroll to Top