শিরোনাম: ⦿ মায়ের পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা ⦿ বাবাকে ‘চাপ দিয়ে’ কেনা মোটরসাইকেল কাড়লো ছেলের প্রাণ ⦿ এবার মন্ত্রীকে ‘প্রিয় নবী’ বলে সমালোচনায় ফেনী জেলা পরিষদ প্রশাসক ⦿ একই ইউনিয়ন থেকে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ⦿ ইরানে যুদ্ধে আমাদের যাওয়া উচিত হয়নি: ট্রাম্প ⦿ মোদিকে গুন্ডা বলায় উত্তরপ্রদেশে মুসলিম বৃদ্ধ গ্রেফতার ⦿ ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কুরবানি ⦿ ভারতে ঈদগাহে নামাজের অনুমতি পাওয়া যাচ্ছে না, আতঙ্কে মুসলিমরা ⦿ আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু, কারণ জানতে তদন্তে সিআইডি ⦿ ইসরায়েলের প্রধানমন্ত্রী হাসপাতালে

কক্সবাজারে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

কক্সবাজারের চাকরিয়ায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে বৃদ্ধ বাবা খলিলুর রহমান (৬৫) নিহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে চকরিয়া পৌরসভার মৌলভীরকুম এলাকায় এ ঘটনা ঘটেছে।

পারিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মাদকাসক্ত ছেলে মিনারুল ইসলাম তার বাবা খলিলুর রহমানকে কুপিয়ে পুরো শরীর ক্ষতবিক্ষত করে। এ সময় দায়ের কোপে বৃদ্ধ খলিলুর রহমানের শরীর থেকে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে ছেলের হাত থেকে তার পিতাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ খলিলুর রহমানের লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন জায়গায় দায়ের কোপের চিহ্ন পাওয়া গেছে। বাম হতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের ছেলে মিনারুল ইসলামকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

নিহত খলিলুর রহমান পৌরসভার ৬নং ওয়ার্ড মৌলভীরকুম এলাকার মৃত নুর ছমদের ছেলে।

Scroll to Top