শিরোনাম: ⦿ মায়ের পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা ⦿ বাবাকে ‘চাপ দিয়ে’ কেনা মোটরসাইকেল কাড়লো ছেলের প্রাণ ⦿ এবার মন্ত্রীকে ‘প্রিয় নবী’ বলে সমালোচনায় ফেনী জেলা পরিষদ প্রশাসক ⦿ একই ইউনিয়ন থেকে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ⦿ ইরানে যুদ্ধে আমাদের যাওয়া উচিত হয়নি: ট্রাম্প ⦿ মোদিকে গুন্ডা বলায় উত্তরপ্রদেশে মুসলিম বৃদ্ধ গ্রেফতার ⦿ ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কুরবানি ⦿ ভারতে ঈদগাহে নামাজের অনুমতি পাওয়া যাচ্ছে না, আতঙ্কে মুসলিমরা ⦿ আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু, কারণ জানতে তদন্তে সিআইডি ⦿ ইসরায়েলের প্রধানমন্ত্রী হাসপাতালে

কলার ছড়ায় লুকিয়ে ছিল বিরল সবুজ ফণিমনসা সাপ, অতঃপর

শ্রীমঙ্গলের নতুনবাজার এলাকায় একটি কলার দোকান থেকে সবুজ ফণিমনসা (Boiga cyanea) প্রজাতির একটি সাপ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৪ মে) দুপুরে নতুনবাজারের দ্বিতীয় তলায় অনন্ত দেবনাথের কলার দোকানে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, দোকানে রাখা কলার ছড়ির সঙ্গে একটি সাপ দেখতে পেয়ে দোকানের কর্মচারী ও আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আব্দুল করিম মিয়া বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

 

প্রথমে অনেক খোঁজাখুঁজির পরও সাপটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। পরে প্রায় ২০ মিনিট চেষ্টার পর দোকানের একটি সিন্ধুকের নিচ থেকে সাপটি উদ্ধার করা হয়।

 

উদ্ধারকারীরা জানান, সাপটি সবুজ ফণিমনসা প্রজাতির, যা মৃদু বিষধর ও বৃক্ষবাসী সাপ হিসেবে পরিচিত। সাপটি দেখতে অত্যন্ত সুন্দর হলেও মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে।

 

পরে উদ্ধারকৃত সাপটি নিরাপদে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। বন বিভাগ জানিয়েছে, সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

 

Scroll to Top