শিরোনাম: ⦿ মায়ের পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা ⦿ বাবাকে ‘চাপ দিয়ে’ কেনা মোটরসাইকেল কাড়লো ছেলের প্রাণ ⦿ এবার মন্ত্রীকে ‘প্রিয় নবী’ বলে সমালোচনায় ফেনী জেলা পরিষদ প্রশাসক ⦿ একই ইউনিয়ন থেকে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ⦿ ইরানে যুদ্ধে আমাদের যাওয়া উচিত হয়নি: ট্রাম্প ⦿ মোদিকে গুন্ডা বলায় উত্তরপ্রদেশে মুসলিম বৃদ্ধ গ্রেফতার ⦿ ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কুরবানি ⦿ ভারতে ঈদগাহে নামাজের অনুমতি পাওয়া যাচ্ছে না, আতঙ্কে মুসলিমরা ⦿ আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু, কারণ জানতে তদন্তে সিআইডি ⦿ ইসরায়েলের প্রধানমন্ত্রী হাসপাতালে

রামিসা হত্যা; আসামির পক্ষে মামলা লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামির পক্ষে ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) কোনো সদস্য আইনগত সহায়তা দেবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

শুক্রবার (২২ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান।

 

ফেসবুক পোস্টে তিনি জানান, ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সমিতির কোনো আইনজীবী রামিসা হত্যা মামলার আসামির পক্ষে মামলা পরিচালনায় অংশ নেবেন না।

 

গত মঙ্গলবার রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। খাটের নিচে তার মস্তকবিহীন দেহ পাওয়া যায়। পরে বাসার বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে উদ্ধার করা হয় বিচ্ছিন্ন মাথা। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তের শুরুতে পুলিশ সন্দেহভাজন হিসেবে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার দিন সকালে বাসা থেকে বের হওয়ার পর রামিসাকে কৌশলে নিজের কক্ষে নিয়ে যায় সোহেল রানা। সেখানে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে মরদেহ গোপনের চেষ্টা করা হয়।

 

ঘটনার পর স্থানীয়রা স্বপ্না আক্তারকে আটক করলেও সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

 

গ্রেফতারের পর আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

Scroll to Top