শিরোনাম: ⦿ মায়ের পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা ⦿ বাবাকে ‘চাপ দিয়ে’ কেনা মোটরসাইকেল কাড়লো ছেলের প্রাণ ⦿ এবার মন্ত্রীকে ‘প্রিয় নবী’ বলে সমালোচনায় ফেনী জেলা পরিষদ প্রশাসক ⦿ একই ইউনিয়ন থেকে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ⦿ ইরানে যুদ্ধে আমাদের যাওয়া উচিত হয়নি: ট্রাম্প ⦿ মোদিকে গুন্ডা বলায় উত্তরপ্রদেশে মুসলিম বৃদ্ধ গ্রেফতার ⦿ ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কুরবানি ⦿ ভারতে ঈদগাহে নামাজের অনুমতি পাওয়া যাচ্ছে না, আতঙ্কে মুসলিমরা ⦿ আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু, কারণ জানতে তদন্তে সিআইডি ⦿ ইসরায়েলের প্রধানমন্ত্রী হাসপাতালে

গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে প্রচার করা সরকারের নৈতিক দায়িত্ব: আলী রীয়াজ

গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে প্রচারণা চালানো সরকারের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, সরকার রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকলেও সংস্কারের পক্ষে প্রচারণা চালানোর দায়িত্ব রয়েছে। প্রজাতন্ত্রের কর্মচারীদেরও গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে প্রচারণা চালাতে কোনো বাধা নেই।

আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মিলনায়তনে আসন্ন গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত বিভাগীয় পর্যায়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আলী রীয়াজ।

প্রধান উপদেষ্টার বিশেষ এই সহকারী বলেন, ‘যে সংবিধান বা ব্যবস্থা প্রশাসনকে নিজের ইচ্ছায় পরিচালনার সুযোগ দেয়, সেখানে সরকারের দায়িত্ব হচ্ছে সেই সংবিধান থেকে ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করা। তাই গণভোটে “হ্যাঁ”–এর পক্ষে প্রচার করা আমাদের নৈতিক দায়িত্ব। বিশ্বের বিভিন্ন দেশে গণভোটের সময় সরকারপ্রধানেরা প্রকাশ্যেই “হ্যাঁ”–এর পক্ষে প্রচারণা চালিয়েছেন।’

‘হ্যাঁ’–এর কোনো নির্দিষ্ট প্রার্থী নেই উল্লেখ করে আলী রীয়াজ বলেন, ‘“হ্যাঁ”–এর প্রার্থী আপনি, আমি, আমরা সবাই। কারণ, “হ্যাঁ” আমাদের উপহার দেবে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ, যা জুলাই গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। পরিবর্তনের সেই আকাঙ্ক্ষাই মানুষকে জীবন দিতে উদ্বুদ্ধ করেছে।’

জুলাই জাতীয় সনদ কোনো ব্যক্তি বা সরকারের এজেন্ডা নয় উল্লেখ করে আলী রীয়াজ বলেন, এই সনদ কাগজে কালো রঙে ছাপা হলেও লেখা হয়েছে রক্তের অক্ষরে। দেশ সংস্কার করে সাম্য ও মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে গণভোটে ‘হ্যাঁ’–তে সিল দেওয়ার আহ্বান জানান তিনি। গণভোটের প্রতীক ‘টিক চিহ্ন’ বলেও উল্লেখ করেন।

  • প্রথম আলো
Scroll to Top