ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ত্যাগী রাজনৈতিক নেতা নাজমুল হাসান সুমন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
দীর্ঘদিন ধরে তিনি দলীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের পাশে কাজ করে আসছেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি রাজনৈতিকভাবে নানা ধরনের নির্যাতন ও চাপের মুখোমুখি হয়েও দলের আদর্শ থেকে বিচ্যুত হননি।
নাজমুল হাসান সুমন বলেন, আবুবকরপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী। নির্বাচিত হতে পারলে তিনি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে কাজ করবেন।
তিনি আরও বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। তাই আবুবকরপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করছি।”
এ বিষয়ে এলাকার অনেকেই আশা প্রকাশ করেন, সৎ ও ত্যাগী নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে।
