বাগেরহাটে যাত্রীবাহী একটি বিয়ের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে বারাকপুর–পোলেরহাট সড়কের ফকির বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হিন্দু ধর্মাবলম্বীদের একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যাত্রীবাহী বাসটি যশোর থেকে কালিবাড়ি এলাকায় যাচ্ছিল। পথে ফকির বাড়ি নামক স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর পাশের মসজিদের মুসল্লি ও স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। এতে কয়েকজন যাত্রী আহত হন।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের সৃষ্টি হলেও উদ্ধার তৎপরতার মাধ্যমে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা হয়।
















Sildenafil vs vardenafil safety
Sildenafil vs vardenafil safety
Sildenafil vs vardenafil safety