শিরোনাম: ⦿ আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু, কারণ জানতে তদন্তে সিআইডি ⦿ ইসরায়েলের প্রধানমন্ত্রী হাসপাতালে ⦿ আজ পবিত্র হজ : মানসিক, বুদ্ধিবৃত্তিক ও আত্মিক রূপান্তরের এক মহাযাত্রা ⦿ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে ইরান: সামরিক উপদেষ্টা ⦿ রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার ⦿ কলার ছড়ায় লুকিয়ে ছিল বিরল সবুজ ফণিমনসা সাপ, অতঃপর ⦿ হামের চিকিৎসায় দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল ⦿ পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ⦿ গরু কোরবানির বিষয়ে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে হিন্দুদের বিক্ষোভ ⦿ আল-আকসা মসজিদে পশু জবাইয়ের চেষ্টা, ১৩ ইহুদি আটক

আ.লীগের পুনর্বাসনের প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে বহিষ্কার

ভোলার চরফ্যাশনে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে প্রতিবাদ করায় মো. জিহাদ মোল্লা নামে এক ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করেছে চরফ্যাশন পৌর ছাত্রদল।

 

জানা গেছে, রোববার (২২ ফেব্রুয়ারি) চরফ্যাশন আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভোলা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন ও আওয়ামী লীগকে ইঙ্গিত করে পোস্ট দেন জিহাদ মোল্লা।

 

ফেসবুক পোস্টে জিহাদ মোল্লা লিখেন, এটা দেখে অবাক হওয়ার কিছু নেই। প্রশ্ন হচ্ছে—আপনি কি দেখেননি, নির্বাচনের সময় তিনি আওয়ামী লীগের লোকজনকে দিয়ে নির্বাচন পরিচালনা করেছেন? তাদের পাশে বসিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন?

 

জিহাদ আরও লিখেন, আপনি কি দেখেননি, হোটেল মারুফে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেছেন? এত কিছু চোখের সামনে থাকার পরও যদি কেউ মনে করেন যে চরফ্যাশনে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না, তাহলে সেটা বাস্তবতা অস্বীকার করার শামিল। আসলে সমস্যা একজন ব্যক্তির না—সমস্যা সিস্টেমে। তিনি এখন যেন রিমোট কন্ট্রোল গাড়ি, আর রিমোটটা কার হাতে—সেটা সবাই বুঝতে পারছে।

 

জিহাদ তার পোস্টে আরও যোগ করেন, আমাদের নিজেদেরও প্রশ্ন করা দরকার—কেন আমরা দীর্ঘ সংগ্রামের পর এমন একজনকে এই আসনে এনেছি, যার মুখোশের আড়ালের বাস্তবতা আমরা চিনতে পারিনি?

 

জিহাদ মোল্লার এমন পোস্টের পর এক প্রেস বিজ্ঞপ্তিতে চরফ্যাশন পৌর ছাত্রদল জানায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠন বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চরফ্যাশন পৌরসভা ৪নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মো. জিহাদ মোল্লাকে পদ থেকে বহিষ্কার করা হলো।

 

এই বহিষ্কারাদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে। একই সঙ্গে চরফ্যাশন পৌরসভা ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের উক্ত ব্যক্তির সাথে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হলো।

 

খোঁজ নিয়ে জানা যায়, মো. জিহাদ মোল্লা চরফ্যাশন পৌরসভা ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তাকে দল থেকে বহিষ্কার করে চরফ্যাশন পৌর ছাত্রদল।

3 thoughts on “আ.লীগের পুনর্বাসনের প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে বহিষ্কার”

  1. Pingback: flagyl ovulos

  2. Pingback: flagyl uses in humans

  3. Pingback: sildenafil or tadalafil which one is best

Comments are closed.

Scroll to Top