নাহিদ ইসলামের হাতে ‘পাল্লা-কলি’ তুলে দিলেন জামায়াত আমির

১০ দলীয় জোটের ‘সমন্বিত প্রতীক’ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের হাতে দাঁড়িপাল্লা তুলে দিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মিরপুর-১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী জনসভায় বক্তব্যকালে নাহিদ ইসলামের হাতে দাঁড়িপাল্লা তুলে দেন তিনি।

জামায়াত আমির বলেন, আজকে বাকিদের হাতে দেব দাঁড়িপাল্লা। আর নাহিদ ইসলামের হাতে দেব ‘পাল্লা-কলি’।

এনসিপির নির্বাচনী প্রতীক শাপলা কলির দিকেই ইঙ্গিত করে জামায়াত আমির হয়তো এমনটা বলেছেন।