Skip to content
17 April, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
প্রতিবাদ

প্রতিবাদ

সত্য যখন শৃঙ্খলিত, প্রতিবাদ তখন অনিবার্য

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Light/Dark Button
Live
  • রাজনীতি

লক্ষ্মীপুরে জালভোটের সিলসহ আট*ক ১, দাঁড়িপাল্লার ভোটার স্লিপ জব্দ

প্রতিবাদ 3 February, 2026
img_1770137080_698225f856219 (1)

লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত রোডে জাল ভোটের সিলসহ একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসানের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়।

 

অভিযানে পুরাতন আদালত রোডের মারইয়াম প্রিন্টার্স নামের একটি দোকান থেকে ছয়টি জাল ভোটের সিল উদ্ধার করা হয়। এ সময় দোকানটির মালিক সোহেল রানাকে আটক করা হয়। সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা।

 

অভিযানকালে দোকানে থাকা একটি কম্পিউটার তল্লাশি করে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিমের ছবি সংবলিত ভোটার স্লিপ জব্দ করা হয়।

 

 

এ বিষয়ে জেলা এনএসআই লক্ষ্মীপুর জানায়, ঘটনাটি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সার্বিক পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।

 

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, নির্বাচনী ৬টি সিলসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনার সঙ্গে অন্য যারা জড়িত আছেন, তাদের আটকে অভিযান চলছে। মামলার প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই এই প্রেসে ভোটেরর সিল বানানো যাবে না। এটি অবৈধ। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।

Post navigation

Previous: পাকিস্তানে ‘ভারতসমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত: আইএসপিআর
Next: জামালপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

সম্পর্কিত খবর

Messenger_creation_DACFF12C-B5D6-4CF8-A9A3-E69C735DD4C5
  • রাজনীতি

আবুবকরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া চাইলেন নাজমুল হাসান সুমন

প্রতিবাদ 5 March, 2026
chatrodol-20260223043853
  • রাজনীতি

আ.লীগের পুনর্বাসনের প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে বহিষ্কার

প্রতিবাদ 23 February, 2026
93c7346d66bbbbbdc5d0a6f90069b4bb-698eff169b9fa_11zon-2602131059
  • রাজনীতি

ভোটে জিতে হাঁস কোলে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা

প্রতিবাদ 13 February, 2026

Build a WordPress News Site Fast

আপনি হয়তো মিস করছেন !

Amardesh_un_GcgccLw
  • ইসলাম

খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা

প্রতিবাদ 6 March, 2026
Messenger_creation_DACFF12C-B5D6-4CF8-A9A3-E69C735DD4C5
  • রাজনীতি

আবুবকরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া চাইলেন নাজমুল হাসান সুমন

প্রতিবাদ 5 March, 2026
1772688065-1ddd135d45e60feeb83fe15a68ba25bb
  • ইসলাম

৬ মাসে কোরআনের হাফেজ হলো ১০ বছরের সিদ্দিক

প্রতিবাদ 5 March, 2026
Iran_fMnAIc5
  • আন্তর্জাতিক

তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

প্রতিবাদ 4 March, 2026
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.