শিরোনাম: ⦿ মায়ের পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা ⦿ বাবাকে ‘চাপ দিয়ে’ কেনা মোটরসাইকেল কাড়লো ছেলের প্রাণ ⦿ এবার মন্ত্রীকে ‘প্রিয় নবী’ বলে সমালোচনায় ফেনী জেলা পরিষদ প্রশাসক ⦿ একই ইউনিয়ন থেকে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ⦿ ইরানে যুদ্ধে আমাদের যাওয়া উচিত হয়নি: ট্রাম্প ⦿ মোদিকে গুন্ডা বলায় উত্তরপ্রদেশে মুসলিম বৃদ্ধ গ্রেফতার ⦿ ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কুরবানি ⦿ ভারতে ঈদগাহে নামাজের অনুমতি পাওয়া যাচ্ছে না, আতঙ্কে মুসলিমরা ⦿ আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু, কারণ জানতে তদন্তে সিআইডি ⦿ ইসরায়েলের প্রধানমন্ত্রী হাসপাতালে

কওমি মাদরাসাই ইসলামি শিক্ষাকে পূর্ণাঙ্গভাবে ধরে রেখেছে: জামায়াত আমির

জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদরাসার উন্নতিতে কাজ করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। অনেকে জামায়াতকে কওমি মাদরাসাবিরোধী বলে অভিযোগ করে। সেই অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, এদেশে ইসলামি শিক্ষাকে পূর্ণাঙ্গরূপে ধরে রেখেছে কওমি মাদরাসাই।

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর পল্লবীর কেন্দ্রীয় ঈদগাহ পার্ক ও খেলার মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে এ কথা বলেন তিনি।

 

জামায়াতে ইসলামীর আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে— এমন অপপ্রচার চলছে। এটি একটি মিথ্যাচার। কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা।

ডা. শফিকুর রহমান বলেন, কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা। তারাই ইসলামি শিক্ষাকে পূর্ণাঙ্গভাবে ধরে রেখেছেন।

 

তিনি বলেন, আমরা কওমি মাদরাসার সঙ্গে পরামর্শ করব। এই শিক্ষার ম্যাক্সিমাইজ কীভাবে করা যায়, সর্বোচ্চ উৎকৃষ্ট উৎকর্ষ কীভাবে করা যায়— তা ইনশাআল্লাহ আমরা করব। আমরা মুখে নয়, কাজে প্রমাণ করব ইনশাআল্লাহ।

Scroll to Top