শিরোনাম: ⦿ চট্টগ্রামে শিশু ধর্ষণ টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ ⦿ আল্লাহর দেওয়া বিধান সকল যুগের জন্য পরিপূর্ণ সমাধান: সাকিব ⦿ শেখ হাসিনার দেশে ফেরা: আমরা তো তাঁকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফেরত চাই: স্বরাষ্ট্রমন্ত্রী ⦿ এবার মাদরাসাতেও ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করল শুভেন্দুর সরকার ⦿ রামিসা হত্যাকাণ্ড: শরিয়া আইনেই একমাত্র সমাধান দেখছেন শায়খ আহমাদুল্লাহ ⦿ আসামে কংগ্রেসের ভবিষ্যৎ অন্ধকার: মাওলানা বদরুদ্দিন আজমল ⦿ খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা ⦿ আবুবকরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া চাইলেন নাজমুল হাসান সুমন ⦿ ৬ মাসে কোরআনের হাফেজ হলো ১০ বছরের সিদ্দিক ⦿ তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

এবার মাদরাসাতেও ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করল শুভেন্দুর সরকার

ভারতের পশ্চিমবঙ্গে স্কুলের পর এবার মাদরাসাগুলোতেও বাধ্যতামূলক করা হয়েছে ‘বন্দে মাতরম’ গাওয়া। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকারের নতুন নির্দেশনায় রাজ্যের সব স্বীকৃত মাদরাসায় সকালের সমাবেশে এ গান গাইতে হবে।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের সব স্কুলে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করার এক সপ্তাহের মাথায় এবার একই নির্দেশনা জারি করা হয়েছে মাদরাসাগুলোর জন্যও। পশ্চিমবঙ্গ সরকারের মাদরাসা অধিদপ্তরের আদেশে বলা হয়েছে, সকালের সমাবেশে ক্লাস শুরুর আগে শিক্ষার্থীদের ‘বন্দে মাতরম’ গাইতে হবে।

 

সংখ্যালঘু বিষয়ক ও মাদরাসা শিক্ষা দপ্তরের আওতাধীন সব সরকারি সহায়তাপ্রাপ্ত, স্বীকৃত ও বেসরকারি মাদরাসার ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে। এর আগে গত সপ্তাহে রাজ্যের সব স্কুলে একই নিয়ম চালু করে বিজেপি সরকার।

পরে এক অনলাইন পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্কুল শিক্ষা দপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রার্থনা বা সকালের সমাবেশে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

 

এনডিটিভির দাবি, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের সময় ‘বন্দে মাতরম’ ছিল ভারতীয় স্বাধীনতাকামীদের অন্যতম প্রধান স্লোগান। তবে চলতি বছরের রাজ্য নির্বাচনকে সামনে রেখে গানটি আবারও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে।

 

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের কেন্দ্রীয় সরকার ‘বন্দে মাতরম’-কে জাতীয় সংগীত ‘জন গণ মন’-এর সমমর্যাদা দেওয়ার পর থেকেই বিষয়টি নতুন করে আলোচনায় আসে। সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে জাতীয় সংগীতের পাশাপাশি ‘বন্দে মাতরম’-এর ছয়টি স্তবক গাওয়ার বিষয়টিও বাধ্যতামূলক করা হয়।

Scroll to Top