শিরোনাম: ⦿ মায়ের পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা ⦿ বাবাকে ‘চাপ দিয়ে’ কেনা মোটরসাইকেল কাড়লো ছেলের প্রাণ ⦿ এবার মন্ত্রীকে ‘প্রিয় নবী’ বলে সমালোচনায় ফেনী জেলা পরিষদ প্রশাসক ⦿ একই ইউনিয়ন থেকে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ⦿ ইরানে যুদ্ধে আমাদের যাওয়া উচিত হয়নি: ট্রাম্প ⦿ মোদিকে গুন্ডা বলায় উত্তরপ্রদেশে মুসলিম বৃদ্ধ গ্রেফতার ⦿ ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কুরবানি ⦿ ভারতে ঈদগাহে নামাজের অনুমতি পাওয়া যাচ্ছে না, আতঙ্কে মুসলিমরা ⦿ আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু, কারণ জানতে তদন্তে সিআইডি ⦿ ইসরায়েলের প্রধানমন্ত্রী হাসপাতালে

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ এবং নিউটন গ্রুপের সংঘর্ষে বাবা-ছেলেসহ উভয় পক্ষের ৪ জন নিহত হয়েছেন। এতে অন্তত ৬ থেকে ৭ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহতরা হলেন— উপজেলার বড়কুলা গ্রামের নিউটন গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, চাচাতো ভাই ফেরদৌস শেখ এবং খায়ের গ্রুপের সাবেক চেয়ারম্যান ওসিবুর মিয়া।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও নিউটনের লোকজনের মাঝে মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিউটন গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন ও একই পক্ষের ফেরদৌস হোসেন মারা যান। এসময় গুরুতর আহত অপর পক্ষের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুরকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নড়াইল সদর থানা পুলিশের ওসি ওলি মিয়া বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Scroll to Top